আর অপেক্ষায় রাখতে চান না দীপিকা

প্রকাশঃ

Spread the love

অপেক্ষায় রাখতে চান না বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে শাহরুখ খান ও দীপিকার ‘পাঠান’ সিনেমাটি। এই সিনেমাটির মাধ্যমে চতুর্থবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন এ জনপ্রিয় জুটি। যে কারণে সিনেমাটি ঘিরে দর্শক-ভক্তদের কৌতূহলেরও শেষ নেই।

এরই মধ্যে ‘পাঠান’ সিনেমায় দীপিকা-শাহরুখের লুক নজর কেড়েছে নেটিজেনদের। এমনকি সিনেমাটির ট্রিজারও দারুণ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে। এর পর থেকেই তারা অপেক্ষায় আছেন সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার। এবার প্রেক্ষাগৃহে আসার তারিখসহ সিনেমাটির পোস্টার শেয়ার করে অপেক্ষার অবসান ঘটালেন দীপিকা-শাহরুখ।

সিনেমাটির পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে দীপিকা লিখেছেন— আর অপেক্ষায় রাখব না, ২৫ জানুয়ারি আসছি আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। তো আর দেরি কেন! প্রস্তুতি শুরু হোক।’

শাহরুখ খান লিখেন— সিটবেল বেঁধেছেন? ২৫ জানুয়ারি বড়পর্দায় পাঠান উদযাপন উপভোগ করুন। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে পাঠান।

পোস্টারে দেখা যাচ্ছে, পাঠানের নির্মাতারা সিনেমার তারকা শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহামের সমান উপস্থিতি রেখেছেন। পোস্টারে শাহরুখ খান বন্দুক হাতে নিয়ে ক্যামেরার দিকে তীব্রভাবে তাকিয়ে আছেন। তার বামদিকে দীপিকা পাডুকোন, তার হাতেও বন্দুক। ডানদিকে জন আব্রাহামও সশস্ত্র। পোস্টারটি প্রকাশ পেতেই ভক্তদের প্রশংসা কুড়াতে শুরু করেছেন দীপিকা-শাহরুখ জুটি। এর আগে শাহরুখ খানের জন্মদিন উপলক্ষ্যে পাঠানের টিজার শেয়ার করেন নির্মাতারা। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনায় রয়েছে যশরাজ ফিল্মস।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...