কমলনগরে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শারমিন।

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেধাবী ও যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছে শারমিন জাহান অরিণ।

ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠে নেমে পড়েছেন। শারমিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে প্রার্থীতা পেতে দলীয় কার্যালয় ফরম জমা দেন।

শারমিন মুক্তিযোদ্ধা মরহুম শাহাজান কমান্ডারের পুত্র উপজেলা যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তর সহ-ধর্মিনী। তিনি চর লরেন্স খোকন চেয়ারম্যান বাড়ির জহিরুল ইসলাম কচির মেয়ে। তিনি চর লরেন্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএসএস (ডিগ্রি) পাশ করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে শারমিন ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার প্রচার-প্রচারণা উপজেলাব্যাপী,ফেইসবুক, পোস্টার, ব্যানারে চেয়ে গেছে। এছাড়াও তাকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। উপকূলীয় এ জনপদের অবহেলিত নারীদের উন্নয়নে কাজ শুরু করেছেন। নদী ভাঙন কবলিত এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।

জানতে চাইলে শারমিন জাহান অরিন বলেন, নির্বাচনী মাঠে জনগণের কাছে ব্যাপক সাড়া পেয়েছি। নদী ভাঙন কবলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এ এলাকার অবহেলিত নারী সমাজের উন্নয়নের কাজ করছি। আগামীতেও তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। সামাজিক ব্যাধি নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধে কাজ করবো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পাবো বলে আশা করি।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...