কুমিল্লাকে ১৯৩ রানের টার্গেট দিল রংপুর

প্রকাশঃ

Spread the love

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১৯৩ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স।

ফাইনালে উঠার লড়াইয়ে সোমবার ব্যাটিংয়ে নেমে মিরপুরে রীতিমতো কুমিল্লার বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন রংপুরের দুই ব্যাটসম্যান ব্রান্ডন ম্যাককালাম ও জনসন চার্লস। জনসন ১০৫ ও ম্যাককালাম ৭৮ রান করেন।

তাদের দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।

কুমিল্লার হয়ে হাসান আলী, মেহেদী হাসান ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে, রবিবার সন্ধ্যায় টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। তবে খেলা শুরুর ৭ ওভারের মাথায় বৃষ্টি বাগড়া দিলে খেলা বন্ধ হয়ে যায়। সোমবার সন্ধ্যা ছয়টায় ফের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে রংপুর। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে জিতবে সেই দল ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটসের।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...