চাকমা ভাষায় নির্মিত প্রথম সিনেমা দেখার সুযোগ

প্রকাশঃ

Spread the love

সেন্সর বোর্ডে ৯ বছর ধরে আটকে আছে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা ‘মাই বাইসাইকেল-মর থেংগারি’। অং রাখাইন পরিচালিত সিনেমাটি নানা কারণে সেন্সর পায়নি। সেই সিনেমাটি আজ দেখা যাবে মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া চলচ্চিত্র প্রদর্শনীতে।

সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের আয়োজনে পশ্চিম পান্থপথ লেক সার্কাসে আজ রোববার থেকে শুরু হয়েছে দুই দিনের সিনেমা প্রদর্শনী। এই আয়োজনে আগামীকাল শেষ দিনে দেখা যাবে অং রাখাইনের সিনেমাটি। তবে প্রদর্শনীতে উপস্থিত থাকবেন না এই পরিচালক। তিনি বলেন, ‘দর্শকদের সিনেমাটি নিয়ে সব সময়ই আগ্রহের কথা শুনেছি। কিন্তু সেন্সর না পাওয়ায় সিনেমাটি সবাইকে দেখাতে পারিনি। এখনো সেন্সর নিয়ে আমি আশাবাদী নই। সেন্সর নিয়ে আর ভাবছেন না।’

চাকমা ভাষায় থেংগারি শব্দের অর্থ বাইসাইকেল। সিনেমার ইংরেজি নাম মাই বাইসাইকেল। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে পাহাড়ঘেড়া এক গ্রামের কমল নামের চাকমা যুবককে ঘিরে। শহরে জীবিকা অর্জনে বিফল হয়ে একটি বাইসাইকেল নিয়ে গ্রামে ফেরত আসেন তিনি। বাইসাইকেলে মানুষ ও মালামাল পরিবহন করে জীবিকার সন্ধান করতে থাকেন তিনি। সিনেমাটি নিয়ে অং রাখাইন বলেন, ‘বাণিজ্যিকভাবে আর মুক্তি দেওয়ার ইচ্ছা নেই। তবে কেউ আগ্রহ নিয়ে কোনো প্রদর্শনী করতে চাইলে আমরা সিনেমা প্রদর্শন করতে চাই।’

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে আজ রোববার দেখা যাবে জাফর মুহাম্মদের ‘ডোন্ট প্যানিক! অর্গানাইজ’, ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’, এলিজাবেথ ডি কস্টার ‘৩৫ জুলাই’, হাবিবুর রহমানের ‘ইছামতী’ এবং জাঈদ আজিজ ও ফারজানা ববির ‘ফুলবাড়ির সাত দিন’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো।
শেষ দিনের আয়োজনে আগামীকাল দেখা যাবে ফারজানা জেরিনের ‘দ্য ভ্যালিয়েন্ট মার্টার শাকিল’, এস কে শুভর ‘ডিয়ার মাদার’, এডিট দেওয়ানের ‘ড্রিম ওর রিয়্যালিটি’, ব্রাত্য আমিনের ‘কোম্পানি দেশ’ ও ‘মানুষ হয়ে মরবো’।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...