ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

প্রকাশঃ

Spread the love

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকায় আসার কথা ছিল বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহির। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সেটা আর হচ্ছে না।

এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া।  

তিনি বলেন, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসবেন তিনি।

নোরা জন্মসূত্রে কানাডিয়ান আর পৈতৃক সূত্রে মরোক্কান। বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। অংশ নেন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে। এরপর অভিনয় করেন ‘রোয়ার: দ্য টাইগার্স অব সুন্দরবন’ সিনেমায়।

তিনি পুরী জগন্নাথের তেলেগু সিনেমা ‘টেম্পার’-এ আইটেম গানে কোমর দোলান। এ ছাড়া ২০১৫ সালে ইমরান হাশমি অভিনীত ‘মি.এক্স’ সিনেমায় বিশেষ ভূমিকায় অভিনয় করেন। এরপর ‘বাহুবলি: দ্য বিগনিং’ ও ‘কিক-২’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নোরা টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি মোতাবেক কোম্পানিটির চলচ্চিত্র, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে অভিনয় করবেন তিনি।

ইতোমধ্যে বেশকিছু মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে তার। যা নোরার খ্যাতি আরও বাড়িয়ে দিয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...