তজুমদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত ঘরে আগুন

প্রকাশঃ

Spread the love

ভোলা প্রতিনিধি:

 ভোলার তজুমদ্দিনে গ্যাসের সিলিন্ডার থেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে কবির মাঝীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

এ সময় ঘরসহ প্রায় ২০ লাখ টাকা মালামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

বাড়ির মালিক হুমায়ুন কবির জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে আমার বসতঘরসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। হুমায়ুন কবিরের ছেলে মোঃ শাফায়াত জানান, ঘরে লাগা আগুনে মালপত্রের সাথে তার ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র পুড়ে গেছে।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এবং দ্রুত পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...