নরসিংদীতে দিনমজুরের গলা-কাটা লাশ উদ্ধার

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশে বাড়ি থেকে ডেকে নিয়ে মনির হোসেন (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ী ও দিনজুরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১ অক্টোবর) সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের উঠান থেকে এ মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত মনির হোসেন পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

মৎস্য ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মনির হোসেনের মোবাইলে একটি ফোন আসে। ফোন পেয়ে মনির তড়িঘড়ি করে বের হতে চাইলে স্ত্রী কোহিনূর তাকে বাধা দেন। সে বাধা উপেক্ষা করে বের হয়ে আর রাতে ফেরেননি। পরে তার বাবা জামাল উদ্দিন শনিবার ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলে বাড়ির উঠানে ঘরের দরজার সামনে ছেলে মনিরের হাত-পা মুখ বাঁধা গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জামাল উদ্দিনের চিৎকারে বাড়ীর আশে পাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। আমরা সর্বোচ্চ গুরুত্বসহকারে তদন্ত করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পলাশ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...