নরসিংদীতে ভেকুর চাপায় এক শ্রমিক নিহত, চালক আটক

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন ,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ভেকুর চাপায় বাচ্চু ফকির (৫৭) নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে । বুধবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু ফকির পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আবুল বাশার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো আজ বুধবার সকালে হাসানহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে যান বাচ্চু ফকির। পরে বেলা পৌনে ১২টার দিকে ডাঙ্গা বাজারের সামনের সড়ক পার হওয়ার সময় ভেকুর চাপায় তিনি পিষ্ট হন । এতে ঘটনাস্থলেই বাচ্চু ফকিরের মৃত্যু হয়। পরে বাজারের লোকজন জড়ো হয়ে ঘাতক ভেকুর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) মোঃ খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভেকুর চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...