নরসিংদীতে হত্যা মামলার সাক্ষী ছোড়া গুলিতে আহত

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন , নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে হত্যা মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে আসামিদের ছোড়া গুলিতে এক সাক্ষী আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এ ঘটনাটি ঘটে। আহত সজিব মিয়া (৩০) নরসিংদী সদর উপজেলার আসমান্দিরচর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি শিবপুরের আলোচিত আরিফ পাঠান হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। আহতের স্বজনেরা জানান, শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন সজিব। পথিমধ্যে পাঁচদোনা স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া হত্যা মামলার প্রধান আসামি টিটু, আসামি মাসুদ এবং পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী সজিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দৌড়ে পালাতে থাকলে গুলি ছুড়ে তারা চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসরিফা আমরিন হক অন্তরা জানান, দুপুরে সজিব মিয়া নামে একজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। রোগীর পক্ষ থেকে গুলির কথা উল্লেখ করা হলেও আমরা নিশ্চিত নই। আঘাতের কারণ নির্ণয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নরসিংদীর অতিরিক্তি পুলিশ সুপার আল-আমিন জানান, আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ২০১৫ সালের ১ এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে শিবপুরের পুটিয়া ইউনিয়নের তৎকালীন ইউপি সদস্য আরিফ হোসেন পাঠান নিহত হন। তার ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় টিটু, মাসুদ এবং পলাশসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। এই মামলার অন্যতম সাক্ষী ছিলেন গুলিতে আহত সজিব মিয়া।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...