নারী ক্রিকেটে সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড

প্রকাশঃ

Spread the love

নারী ক্রিকেটে রেকর্ড গতির বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল। প্রথমবার নারীদের ক্রিকেটে ১৩০ কিলোমিটারের বেশি গতি তোলার কীর্তি গড়েছেন তিনি।

বুধবার ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) ১৩২.১০ কিলোমিটার গতিতে একটি বল করেছেন প্রোটিয়া এই নারী পেসার। ম্যাচটি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলেছে শাবনিমের দল মুম্বাই ইন্ডিয়ান্স।

এর আগে নারীদের ক্রিকেটে সর্বোচ্চ গতির বোলিং ছিল ১২৮ কিলোমিটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৬ সালে ওই গতিতে বোলিং করেছিলেন শাবনিম ইসমাইল-ই। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ১২৭ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া শাবনিমের দ্রুতগতির ওই বলটির মুখোমুখি হন অস্ট্রেলিয়ার ব্যাটার মেগ লেনিং। বলটি তার প্যাডে আঘাত করে। ম্যাচ শেষে প্রোটিয়া এই নারী পেসার বলেন, ‘বল করার সময় বিগ স্ক্রিনে তাকানো হয়নি (কত গতি উঠেছে দেখার জন্য)।’

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...