নুসরাতের পোশাকে শোভা পেল সুন্দরবন

প্রকাশঃ

Spread the love

দুই বাংলায় অভিনয়ের সুবাস ছড়িয়েছেন নুসরাত ফারিয়া। বাহ্যিক সৌন্দর্যের মতোই মুগ্ধ করে তার চিন্তাধারা। এবার নিজেকে উপস্থাপনেও রাখলেন বুদ্ধিদীপ্ত ভিন্নতার ছাপ। পোশাকে তুলে ধরলেন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন।

বুধবার রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে অফ হোয়াইট রঙের একটি গাউন পরে আসেন এই তারকা। এতে সুন্দরবনের বাঘ, হরিণ, পাখি, ম্যানগ্রোভ ও নানান রকম বৃক্ষরাজি আঁকা ছিল। সবমিলিয়ে বলা যায়, গোটা সুন্দরবন যেন শোভা পাচ্ছিল তার দীর্ঘ পোশাকটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পোশাক পরে তোলা ছবি প্রকাশ করেছেন ফারিয়া। সেখানেও হয়েছেন প্রশংসিত। অধিকাংশ নেটিজেন পোশাকটিকে দৃষ্টিনন্দন বলে প্রশংসা করেছেন।

নুসরাত ছাড়াও প্রিমিয়ারে ছিলেন ছবিটির অন্যান্য অভিনয়শিল্পীরা। উপস্থিত ছিলেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। চলচ্চিত্রটিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। র‍্যাবের একটি দুঃসাহসিক অভিযান নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। সুন্দরবনকে দুস্যমুক্ত করার অভিযান এটি। ২৩ সেপ্টেম্বর মুক্তিপাবে এই সিনেমা।

‘অপারেশন সুন্দরবন’ নির্মাণ করেছেন দীপঙ্কর দীপন। নুসরাত ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, রোশান, খায়রুল আলম টিপুসহ আরো অনেকে।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...