নেত্রকোণার মদনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রকাশঃ

Spread the love

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার মদনে মোদি দোকানি (পাইকারি বিক্রেতা) বাবুল চন্দ্র দাস (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।

রবিবার রাত দশটায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা পেছন থেকে চুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বাবুল দাস উপজেলার পৌর সদরের মদন গ্রামের মৃত হেমচন্দ্র দাসের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল দাস মদন পূর্ব বাজারে দীর্ঘদিন ধরে মোদী মালামালের পাইকারি ব্যবসা করে আসছে। প্রতিদিনের ন্যায় রবিবার রাত দশটায় দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। বাড়ির পাশে মদন হরি মন্দিরের থেকে ২০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা চুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় বাবুল দাস হরি মন্দিরের কাছে গিয়ে লুটিয়ে পড়ে। মন্দিরে থাকা লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, দুর্বৃত্তদের চুডরিকাঘাতে বাবুল দাস নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। মরদেহের সুরতহালের রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এ ঘটনা কাউকে শনাক্ত করা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...