নোয়াখালীতে ইটভাটা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ

Spread the love

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ইটভাটা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন ইট প্রস্ততকারী মালিক সমিতি,

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সংশোধন-২০১৯ এ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র লাইসেন্স প্রাপ্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী জেলা শাখা। একইসাথে বর্তমানে কয়লা সংকটের সমাধান চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারীরা।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী শাখার সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক কে এম আফতাব উদ্দিন, কোষাধ্যক্ষ মো. ইকরাম উল্লাহ (ডিপটি) সহ বিভিন্ন ইটভাটার মালিকগণ। এছাড়াও কর্মসূচীতে প্রায় অর্ধশত মালিক কর্মচারি অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রস্তুাব উপেক্ষা করে আবারও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ জারি করা হয়। ফলে ইটভাটার মালিকরা পরিবেশবান্ধব জিগজ্যাগ পদ্ধতিতে ভাটা স্থাপন শুরু করেন। বিশেষ স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান ও গ্রামীণ সড়ক থেকে ১ কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে- এ ধারার কারণে জিগজ্যাগ ভাটার ছাড়পত্র দেওয়া হচ্ছে না।

বক্তারা আরও বলেন, ইটভাটা থেকে সরকার কোটি টাকা ভ্যাট ও কোটি টাকার রাজস্ব পায়। লাখ লাখ শ্রমিক এসব ভাটায় কর্মরত আছেন। উন্নয়নের জন্য ইটের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। তাই এ আইন দ্রুত সংশোধনের দাবি জানান তারা। একই সাথে ইট ভাটায় পোড়ানোর জন্য প্রধান উপাদান কয়লা, যাহা সম্পূর্ণ আমদানি নির্ভর, প্রতিটন কয়লা আমদানীতে কয়লার মূল্য, ট্যাক্স, ভ্যাট সহ সর্বাধিক ১৮ থেকে ২০ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু অতি মুনাফা লোভী আমদানিকারক সিন্ডেকেট করে তারা ২৮ থেকে ৩০ হাজার টাকা বিক্রি করছেন। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...