প্রথম অ্যালবাম নিয়ে আসছেন কেট হাডসন

প্রকাশঃ

Spread the love

অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত কেট হাডসন। গোল্ডেন গ্লোবসহ অভিনয়ের জন্য বহু স্বীকৃতি তিনি পেয়েছেন। এবার রেকর্ডিং আর্টিস্ট হিসেবেও পরিচিত হতে যাচ্ছেন ৪৩ বছর বয়সী কেট। আগামী বছর নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করবেন। ‘দ্য ব্রাইড ওয়ার্স’খ্যাত অভিনেত্রী কেট নিজেই এ তথ্য জানিয়েছেন।

দ্য টুনাইট শোতে কেট বলেছেন, করোনার সময় এ উপলব্ধি হয় যে তিনি এমন একটা জীবন চান যাতে কোনো অনুশোচনা থাকবে না। কেট বলেন, ‘সাক্ষাৎকারে সবাই জানতে চায় আমার জীবনে কোনো অনুশোচনা আছে কি না। আমি উত্তরে বলি, ৪০ পেরিয়ে এসেছি … আমার এখনো কোনো অনুশোচনা নেই। কিন্তু করোনার সময় আমার মনে হয়েছে আমি আসলে কী করছি?’

কেট জানিয়েছেন, ১৯ বছর বয়স থেকেই তিনি গান লিখছেন। কিন্তু সঙ্গীতে তার নিজের কাজ কখনো প্রকাশ্যে আনেননি। কেট বলেন, ‘আমার মনে হয়েছে গান প্রকাশ না করাটা আমার জীবনের বড় একটা অনুশোচনা হয়ে থাকবে। সঙ্গীত নিয়ে আমার কোনা প্রত্যাশা নেই। আমি শুধু রেকর্ড রেখে দিতে চাই, সেটাই এখন করছি। আমি যা করছি তা নিয়ে আমি গর্বিত’।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...