ফরিদপুরে সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর জেলা প্রতিনিধি –
ফরিদপুরের সালথা উপজেলায় নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত আরও দুই জন। আহতরা হলেন- সোহেল শেখ (১৬) ও বন্যা আক্তার (১৪)। তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (২৩ নভেম্বর) উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। জিহাদ ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে জিহাদ, সোহেল ও বন্য প্রধান সড়কের পূর্ব দিক থেকে আসছিলেন। পথে চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জিহাদ মোল্যা মারা যান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক গণমাধ্যম কে বলেন, ঘাতক নছিমনচালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...