বাবার হাত ধরেই বলেউডে অভিষেক হচ্ছে আরিয়ানের

প্রকাশঃ

Spread the love

গুঞ্জনই সত‍্যি হল। বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তবে অভিনয় নয়, জল্পনা অনুযায়ী পরিচালনায় হাত পাকাতে পাকাবেন তিনি। প্রযোজক হিসেবে থাকবে তার বাবার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন আরিয়ান। খাতা কলমের পাশে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একটি ক্ল‍্যাপস্টিক রাখা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘লেখা শেষ। অ্যাকশন বলার জন‍্য আর অপেক্ষা করতে পারছি না।’ ছেলের পোস্টে কমেন্ট করেছেন বাবা শাহরুখ। লিখেছেন, ‘প্রথমটার জন‍্য অনেক শুভেচ্ছা। প্রথমটা সবসময় স্পেশাল হয়। খুব ভোরে যেন শুট ফেলো না। বরং বিকেলের দিকে শুট টাইম রাখলে ভালো হয়।’ উত্তরে আরিয়ান লিখেছেন, ‘অবশ‍্যই, রাতেই শুট রাখা হবে।’

ছেলের গর্বে গর্বিত মা গৌরি খানও। তবে আরিয়ানের পরিচালনায় শাহরুখ অভিনয় করবেন কিনা তা স্পষ্ট নয়। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু নামজাদা প্রযোজক-পরিচালক করণ জোহর নাকি আরিয়ানকে বলিউডে লঞ্চ করার কথা ভেবেছিলেন। প্রস্তাবও দিয়েছিলেন স্টার কিডকে। কিন্তু রাজি হননি আরিয়ান। করণের মুখের ওপরেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।’

শুধু করণ নন, পরিচালক জোয়া আখতারও নাকি আরিয়ানকে চেয়েছিলেন নিজের ছবিতে অভিষেক করানোর জন‍্য। আসন্ন ছবি ‘দ‍্য আর্চিস’-এ আরিয়ানকে লঞ্চ করতে চেয়েছিলেন তিনিও। কিন্তু শাহরুখপুত্র ফিরিয়ে দেন সেই প্রস্তাবও। ইতিমধ‍্যে অবশ‍্য একটি ব্র‍্যান্ডের হয়ে ফটোশুট করতে দেখা গিয়েছে আরিয়ানকে। ছেলেকে দেখে মুগ্ধ হয়ে কমেন্টও করেছিলেন শাহরুখ। নেটিজেনরা বলেছিলেন, বাবার মতো ছেলে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...