রায়পুরে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশঃ

Spread the love

প্রদীপ কুমার রায়ঃ

লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রফিক উল্যা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ইয়াছিন হাজী বাড়ির মৃত শরফত উল্যা ছেলে।

উপজেলার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সাগরদী গ্রামে শুক্রবার (৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। মুমুর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ইয়াছিন হাজী রোডের পোস্টমাষ্টার বাড়ি সংলগ্ন এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে থাকে। এলাকার লোকজন পল্লী বিদ্যুত সমিতিকে বিষয়টি কয়েকবার জানানোর পরেও সংযোগ লাগাতে আসে নাই। কিন্তু লাইনটি মেরামতে বা বিদ্যুৎ সরবরাহ বন্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেওয়ার আগেই এ দূর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে মোঃ আব্দুল আহাদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে আমার বাবাকে এভাবে মৃত্যুবরণ করতে হতো না। তাঁদের গাফিলতির কারণেই আমার বাবাকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এর বিচার চাই।’
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহাদাত হোসেন বলেন,‘সকাল সাড়ে ৮টার দিকে গ্রাহকরা তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি আমাদেরকে অবহিত করেন। আমাদের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই এ দূর্ঘটনা ঘটে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...