লক্ষ্মীপুর:
বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঢাকাতে অনুষ্ঠিতব্য মহা সমাবেশকে সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আয়োজন করা হয় ।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আহবায়ক ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল গফুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌর আইডিয়েল কলেজের অধ্যপক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক মাহবুবুর রশিদ চৌধুরী, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহম্মদ, কাজী দিঘিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, খিলবাইচা জি এফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহম্মদ, হাজিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, রসূলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু আব্দুল্লাহ ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গিয়াস উদ্দিনসহ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-শ্লোগান নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে। এলক্ষ্যে শিক্ষকরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমৃদ্ধ দেশ গড়তে শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকেও সব্বোর্চ গুরুত্ব দিচ্ছেন । কিন্তু বেসরকারি শিক্ষকরা সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। এজন্য দ্রুত সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা সময়ের দাবি।
এছাড়া আগামী ১৯ অক্টোবর পূর্ব ঘোষিত ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশ সফল করার লক্ষ্যে শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
লক্ষ্মীপুরে জাতীয়করণের দাবিতে আলোচনা সভা
প্রকাশঃ
সর্বশেষ
অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এ...
প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...
ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন।
মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...
ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...
হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান।
বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...








