নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শিক্ষক সমিতির (অধ্যক্ষ মো. কামরুজ্জামান) লক্ষ্মীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও সদর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মো. মমিন উল্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র এম এ তাহের।
সম্মেলনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান।
জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকি, সহ-সভাপতি ছফি উল্যা খাঁন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, জজ আদালতের সহকারী পি পি অ্যাডভোকেট বাবু প্রেমধন মজুমদার, ইউসুফ জালাল কিসমত, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম মিজান ও জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক মাহবুবুর রশিদ চৌধুরী প্রমুখ। এছাড়া জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার মানোয়ন্ন এবং ডিজিটাল শিক্ষা সর্বক্ষেত্রে বাস্তবায়নের জন্য শিক্ষকদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। শিক্ষকদের চাকুরী জাতয়িকরণের দাবিতে প্রয়াত শিক্ষক নেতা কামরুজ্জামানের নেতৃত্বাধীন বাংলাদেশ শিক্ষক সমতির পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানানো হয়।
লক্ষ্মীপুরে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
প্রকাশঃ
সর্বশেষ
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...
নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...
মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...
বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...
সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...








