শাকিবের মতো সু-অভিনেতা খুব কম এসেছে: কাজী হায়াৎ

প্রকাশঃ

Spread the love

দীর্ঘদিন হলো শাকিব খানের কাঁধে ভর করে পথ চলছে ঢালিউড। এই তারকা মানেই সিনেমা সফল— কথাটি চোখ বন্ধ করে বিশ্বাস করেন নির্মাতারা। অভিনেত্রীরাও জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে তার সঙ্গে পর্দা ভাগ করতে আগ্রহী। দেশজুড়ে অসংখ্য অনুরাগী তার। শাকিবে মুগ্ধ গুণী নির্মাতা কাজী হায়াৎ। এদেশে চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরু ১৯৫৭ সালে। তারপর কেটে গেছে দীর্ঘ ছয় দশক। এই সময়টাতে ঢালিউডে মুগ্ধতা ছড়িয়েছে অনেক নায়ক। কিন্তু শাকিব খানের মতো সৌন্দর্য, অভিনয় দক্ষতাসহ অন্যান্য গুণে গুণান্বিত নায়ক ইন্ডাস্ট্রিতে খুব কমই এসেছে। এমনটাই মনে করেন প্রবীণ এই নির্মাতা।

একটি সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কাজী হায়াৎ জানান, ‘১৯৫৭ সাল থেকে অদ্যাবধি শাকিবের মতো সুদর্শন, সুঠাম দেহের অধিকারী, সুশ্রী, সু-অভিনেতা, সু-নাচিয়ে খুব কম এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। একজন প্রবীণ নির্মাতা হিসেবে আমি এটাই মনে করি।’

কাজী হায়াতের পরিচালনায় শাকিবকে দেখা গেছে ‘বীর’ সিনেমায়। ২০২০ সালে মুক্তি পায় এই ছবি। রাজনৈতিক গল্পে নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করে দর্শকের পাশাপাশি বোদ্ধাদেরও প্রশংসা কুড়িয়েছেন শাকিব। এদিকে দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...