শাকিব-পূজা থাকছেন না ঢালিউড অ্যাওয়ার্ডসে

প্রকাশঃ

Spread the love

নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ডসে আসছেন না নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরি।

রোববার (১৬ অক্টোবর) জ্যামাইকার আমাজুরা কনসার্ট হলে সন্ধ্যা ৬টায় ২০তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক।

অনুষ্ঠানে অংশ নিতে শিল্পী ও কলাকুশলীরা ইতোমধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। শো টাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে এ আসরে থাকছেন না নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরি। নিউইয়র্কের কুইন্সে জন্ম নেওয়া পাকিস্তানি বংশোদ্ভূত নার্গিস ফাখরি এবারই প্রথম বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। কুইন্সের জ্যামাইকা অ্যামাজুরা হলে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানের টিকিট বিক্রির ধুম পড়েছে বলে জানা গেছে।

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগদানকারী তারকাদের সম্মানে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমবারের মতো ‘ঢালিউড রেড কার্পেট ডিনার’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে বলরুমে আয়োজিত ডিনার পার্টিতে বাংলাদেশ থেকে আগত তারকাসহ কমিউনিটির বিশিষ্টজনরা অংশ নেন।

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম ‘ঢালিউড রেড কার্পেট ডিনার’ অনুষ্ঠানে আগত তারকাদের স্বাগত জানান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকি। ২১তম ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ড’ আসর দুবাইয়ে অনুষ্ঠিত হবে বলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলমগীর খান আলম ঘোষণা দেন এবং এবারের অনুষ্ঠান সফল করার জন্য প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও কামনা করেন তিনি।আলমগীর খান আলমের স্বাগত বক্তব্যের পর ঢাকা থেকে আগত শিল্পী ও কলাকুশলীরা সবার সাথে মতবিনিময় করেন। তারকা শিল্পীদের মধ্যে রয়েছেন- ইমন, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিণ, শাহনাজ খুশি, জিয়াউল হক পলাশ, ফারিয়া শাহরীন, কাবিলা, মডেল মাহমুদা ইয়াসমীন প্রমুখ।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...