সঙ্গীত সাধনায় মাজহারুল আনোয়ারের দৃষ্টান্ত বিরল:ড. হাছান মাহমুদ

প্রকাশঃ

Spread the love

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মাজহারুল আনোয়ারের মাফফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘জীবনভর সঙ্গীত ও কণ্ঠ সাধনার যে অনন্য দৃষ্টান্ত মাজহারুল আনোয়ার স্থাপন করেছেন, তা বিশ্বের সঙ্গীতজগতে বিরল। তার অসংখ্য পুরস্কার ও সম্মাননার চেয়েও মানুষের ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তার শিল্পীসত্তার মৃত্যু নেই।’

হাছান মাহমুদ আরো বলেন, ‘জয় বাংলা, বাংলার জয়’, একতারা তুই দেশের কথা বল রে এবার বল’এমন অসংখ্য কালজয়ী গানের রচয়িতা গীতিকবি সংঘের আজীবন সদস্য মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।’

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক বাচসাস পুরস্কারসহ গাজী মাজহারুল আনোয়ারের অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০টি। দীর্ঘ ৬০ বছরের সংস্কৃতিসেবায় তিনি ২০ হাজারের বেশি গান রচনা করেছেন।

রোববার সকালে রাজধানীর বারিধারায় গাজী মাজহারুল আনোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...