সালমানকে নিয়ে যা বললেন শাকিব খান

প্রকাশঃ

Spread the love

আজ ঢালিউডের দুঃখের দিন। কেননা এ দিন জীবনের মায়া কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নেন চির সবুজ নায়ক সালমান শাহ।

বছর ঘুরে দিনটি এলেই শোক তার চাদরে ঢেকে দেয় চলচ্চিত্রাঙ্গনের মানুষজন এবং তার অসংখ্য অনুরাগীর হৃদয়। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ব্যাথিত করে অসময়ে চলে যাওয়া এই নায়কের শূন্যতা। তিনি তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের ফেসবুকে সালমান শাহর ছবি প্রকাশ করে শাকিব লিখেছেন, ‘আজ ৬ সেপ্টেম্বর সালমান শাহর ২৬ তম মৃত্যুবার্ষিকী। নব্বই দশকে তিনি বিদায় নেন রূপালি পর্দা থেকে। স্বল্প ক্যারিয়ারেই দেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখেছিলেন তিনি।’ অনুরাগীরাও অনুসরণ করেছেন শাকিবকে। তার সেই পোস্টে প্রিয় তারকার মতো তারাও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অকালপ্রয়াত সালমান শাহর প্রতি।

সময়ের থেকে এগিয়ে থাকা এক নায়ক ছিলেন সালমান শাহ। নব্বই দশকের চলচ্চিত্রে তাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা শেষ হয়ে যায় তার অপমৃত্যুর মধ্য দিয়ে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...