সালমানের বাড়িতে ক্যাবে করে এসেছেন গ্যাংস্টার বিষ্ণোই!

প্রকাশঃ

Spread the love

সালমান খানের বাড়িতে গুলি হামলার ঘটনার পর এবার অভিনেতার বাড়ির বাইরে অ্যাপ ক্যাবে করে এলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নিজেই! এক ক্যাবচালক সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এসে খোঁজ করতে শুরু করেন লরেন্সের।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সালমানের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় একটি ক্যাব। গাড়ি থেকে নেমে ওই চালক খোঁজ করতে শুরু করেন লরেন্সের। কোথায় থাকেন, তা নিয়ে গেটে দাঁড়ানো নিরাপত্তারক্ষীকে জিজ্ঞেস করেন ওই চালক।

তিনি নিরাপত্তাকর্মীকে জানান, লরেন্সকে তুলতে সেখানে এসেছেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্তারা লরেন্সের নাম শুনেই ক্যাবচালককে হেফাজতে নেন। তার পর তাকে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যদিও তদন্তে পুলিশ জানতে পারে যে, ওই চালক জানতেনই না তিনি কোন ঠিকানায় এসেছেন। এটাও জানতেন না যে, লরেন্স এক জন গ্যাংস্টার। কেউ এক জন এই নামে ক্যাব বুক করেছিলেন। ঠিকানা দেওয়া হয়েছিল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে ক্যাবটি যিনি বুক করেন তিনি আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা। ২১ বছর বয়সি যুবক। নাম রোহিত ত্যাগী। খোঁজ পেতেই পুলিশের একটি দল গাজিয়াবাদ পৌঁছে রোহিতকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে হাজির করানো হয়েছে।

শুক্রবার তাকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও রোহিতের দাবি, পুরোটাই নাকি করেছেন মজার ছলে। অন্য কোনও উদ্দেশ্য ছিল না।

এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন সালমান। ক্যারাটে কম্ব্যাট নামক একটি অনুষ্ঠানে অংশ নিতেই আরব দেশে পৌঁছেছেন ভাইজান।

 

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...