৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ , পদ ২৩০০

প্রকাশঃ

Spread the love

বিসিএস পরীক্ষার্থীদের প্রতীক্ষার প্রহর ফুরাতে যাচ্ছে। আজ ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবার ২৩০০ পদে নিয়োগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিগত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশিসংখ্যক ক্যাডার নিয়োগ করা হবে।

নন-ক্যাডার পদে ঠিক কত জনবল নিয়োগ হতে পারে, সে বিষয়েও সিদ্ধান্ত আজ চূড়ান্ত করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তির বিষয়ে বিপিএসসির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বুধবার দুপুরে পিএসসিতে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এতেই ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিসিএসে ২৩টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক।
এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, কর ক্যাডারে ৩০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...