‌‌‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ হলেন পারিসা

প্রকাশঃ

Spread the love

‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ বাংলাদেশ-২০২১ বিজয়ী হলেন তাসনিয়া তাবাচ্ছুম পারিছা ।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। দ্বিতীয় রানারআপ হয়েছেন নির্জন মোমিন, তৃতীয় হয়েছেন রুমানা হক।

গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান, শিল্পী আবিদা সুলতানা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেত্রী রোজিনা ও অভিনেতা আফরান নিশো, আফজার পরশিয়া, সিলভি মাহমুদ, তৌহিদা আফরোজ, মেসবাউল আলম সাজু, ইভান শাহরিয়ার, ডনসন ড্যানি প্রমুখ।

রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিনিকেশন্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।

আয়োজক মালা খন্দকার বলেছেন, ‘বডি শেমিং বন্ধ করো’ স্লোগান ধারণ করে খানিকটা পৃথুলা নারীদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য প্রথমবারের মতো দেশে আয়োজন করা হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতা। এটি কেবল সৌন্দর্য প্রতিযোগিতাই নয়, স্বাস্থ্যবতী নারীদের নিজেদের ক্ষমতা ও শক্তি উপলব্ধির মাধ্যমও।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...