আবারো বিয়ের পিড়িতে বসছেন সামান্থা!

প্রকাশঃ

Spread the love

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী এখন বলিউডেও দারুন জনপ্রিয়। দিন দিন তাঁর ভক্তসংখ্যা বেড়েই চলেছে। তাই তাঁর অভিনয় জীবনের সঙ্গে সঙ্গে ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ সীমাহীন। অভিনয়ে নাম লিখিয়েই নাগা চৈতন্যের প্রেমে পড়েছিলেন দক্ষিণের জনপ্রিয় এই তারকা। তারপরই করে ফেলেন বিয়ে। যদিও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার বছর এক ছাদের তলায় থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা।

কিন্তু এবার নতুন করে গুঞ্জন ওঠেছে সামান্থার বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে। সিনে জোশ এর একটি প্রতিবেদনে জানা গেছে, ভাগ্যে বিশ্বাসী সামান্থা তাঁর জ্যোতিষী কল্পেশ শাহর প্রতি আস্থাশীল। তিনি যা বলেন সামান্থা তাই শোনেন। কল্পেশের ভবিষ্যৎবাণী বলছে সামান্থার আবার বিয়ে হবে। তবে সেটা কিছুদিন পর। জ্যোতিষী কল্পেশ শাহর মতে, সামান্থার ভবিষ্যৎ উজ্জ্বল। তাঁর কাজে তিনি দারুণ সাফল্য পাবেন। সামান্থার প্রেম আর বিয়ে হবে দূরের কোনো মানুষের সঙ্গে। এই প্রেম তাকে সান্ত্বনা দেবে, তৃপ্ত করবে।

কফি উইথ করণ ৭ এর একটি পর্বে সামান্থা উল্লেখ করেছিলেন যে তিনি এখনো প্রেমের জন্য উন্মুক্ত নন এবং তাঁর হৃদয়ের দরজা বন্ধ রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সদগুরু সামান্থার মন পরিবর্তন করতে পেরেছেন এবং তাকে দ্বিতীয় বিয়ের কথা ভাবতে রাজি করিয়েছেন।

 

সামান্থাকে সর্বশেষ দেখা যায়‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায়। সেখানে অল্লু অর্জুনের সঙ্গে ‘উ ন্তভা’ গানে নেচে সবাইকে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী।

মাত্র তিন মিনিটের গানের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আপাতত তাঁর সিনেমা ‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দেখার জন্য দর্শক উন্মুখ হয়ে আছে।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...