হিন্দি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা যশের

প্রকাশঃ

Spread the love

অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা হল যশ দাশগুপ্তের প্রথম হিন্দি সিনেমার। সম্প্রতি প্রযোজনা সংস্থা টি সিরিজ জানাল ‘ইয়ারিয়াঁ ২’ নামের এই সিনেমা আগামী বছর মে মাসের ১২ তারিখ মুক্তি পাবে। যশ ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন জাভেদ জাফরির পুত্র মিজান ও দিব্যা খোসলা ।

২০১৪ সালে এই ফ্রাঞ্চাইজির প্রথম ছবিতে অভিনয় করেছিলেন হিমাংশু কোহলি ও রাকুলপ্রীত সিং। পরিচালনা করেছিলেন দিব্যা খোসলা কুমার।

আর এবার পরিচালক নিজেই অভিনয় করছেন। পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাধিকা রাও আর বিনয় সাপরু জুটি। অতীতে এই দুই পরিচালক সালমান খান অভিনীত ‘লাকি: নো টাইম ফর লাভ’, ‘সানাম তেরি কাসাম’-এর মতো ছবি পরিচালনা করেছেন।

‘পারিবারিক সম্পর্ক রক্তের আর বন্ধুত্ব পছন্দ অনুযায়ী তৈরি হয়। সত্যিকারের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ একটি পরিবারের গল্প বলবে এই ছবি’। সোশ্যাল মিডিয়ায় নির্মাতাদের পক্ষ থেকে এমনই বিবৃতি দেওয়া হয়েছে। ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে ওয়ারিনা হোসেন, প্রিয়া বেরিয়ার, পার্ল ভি পুরি প্রমুখ।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...