ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর জেলা প্রতিনিধি –

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহাদাৎ হোসেন। এ নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফারুক হোসেন ৫৪০ পেয়ে পরাজিত হয়েছেন। এর মধ্যে সাহাদাৎ হোসেন -চশমা প্রতীক নিয়ে, ফরিদপুর সদর-৬৩, মধুখালী-৬০, বোয়ালমারী -৬৬, আলফাডাঙ্গা-৩২, ভাঙ্গা-১৩০, সালথা-৭৩, নগরকান্দা -৮৬, সদরপুর-৬৮ ভোটসহ মোট ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।

অপরদিকে ফারুক হোসেন-আনারস প্রতীক নিয়ে ফরিদপুর সদর-১২৯, মধুখালী-৯৮, বোয়ালমারী ৭৯, আলফাডাঙ্গা ৬১, ভাঙ্গা-৪০, সালথা-৩০,নগরকান্দা-৪৬, সদরপুর-৩৮ভোটসহ মোট ৫৪০ ভোট পেয়ে পরাজিত হন। সোমবার (১৭ অক্টোবর) শাহাদাৎ হোসেনকে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়। এ নির্বাচনে বিজয়ী হওয়ায় মো. শাহাদাৎ হোসেনকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এতে মোট ভোটার ছিলেন ১১৮১ জন। ভোট কাস্ট হয় ১১৬৭ টি। বিপরীতে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রতিদ্ব›িদ্বতা করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল অতুল সরকার জানান, নির্বাচনকে ঘিরে র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবির চার স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জুডিশিয়াল স্ট্রাইকিং ফোর্স কাজ করে। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবী প্রশাসনের এ কর্মকর্তার।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...