ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের নামে জিডি করলেন শাকিব

প্রকাশঃ

Spread the love

ফেসবুকে ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির অভিযোগ এনে একটি পোস্ট দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। জানিয়েছিলেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি। এবার সেটাই করলেন। অপপ্রচার ও মানহানিতে জড়িতদের বিরুদ্ধে শাকিবের পক্ষে থানায় জিডি করলেন তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান।

 বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন মনিরুজ্জামান। সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩২৭। ১৩টি ফেসবুক ও ইউটিউব আইডি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে।বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান।

জিডি থেকে জানা গেছে, ওই ১৩টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে ‘পূর্ণিয়ার খোঁজ, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’, ‘আরজে নীরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’, ‘শাবিজ গ্লাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’ ইত্যাদি।

শবনম বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা শুরু করেন অনেকে। তাকে নিয়ে বিভিন্ন গুজবও ছড়ানো হয় ফেসবুক ও ইউটিউবে।

এ নিয়ে কিছু না বললেও সপ্তাহখানেক আগে নিজের ফেসবুকে জানিয়েছিলেন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন তিনি। অবশেষে ১৩টি ফেসবুক পেজ ও ইউটিউব আইডির বিরুদ্ধে জিডি করলেন এ নায়ক।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...