ক্যাটরিনাকে নিয়ে যা বললেন দীপিকা

প্রকাশঃ

Spread the love

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বন্ধুত্ব দীর্ঘদিনের। তারা একে অপরের সুখ-দু:খের ভাগীদার।

সেই বান্ধবীকেই কিনা ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা। তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথা লিখে নেটিজেনদের সমালোচনার সুযোগ করে দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, শূন্যে দোল খাচ্ছিলেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন তিনি। ক্যাটরিনার তাতে মোটেও উৎসাহ নেই। ভিকি ঘরণী নিচে দাঁড়িয়ে ভিডিও করে গেলেন বান্ধবীর।

দীপিকার রাগের কারণ সেটিই। অনেকবার বলা সত্ত্বেও এরিয়াল যোগ করতে রাজি হননি ক্যাটরিনা। তার নাকি ‘মুড’ ভালো ছিল না। তাই একসঙ্গে যোগের ক্লাসে গিয়েও একাই আকাশে ভাসলেন দীপিকা।

সেই ভিডিও দেখে বেশ মজা করছেন ঈশান খট্টর, বরুণ ধওয়ান। কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করেছেন, ‘দ্য মমি রিটার্নস?’

দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিওর নিচে লিখেছেন, ‘কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এদিকে ক্যাটরিনাকে দেখুন! কোনো কাজের নয়। আমার ভিডিও করে গেল গোটা সময়টা!’

দীপিকা ও ক্যাটরিনা সময় পেলেই একসঙ্গে জিমে যান। সেখানে দুজন গ্লামার ধরে রাখা নিয়ে কথা বলেন।  বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এর কাজে ব্যস্ত দীপিকা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অন্য দিকে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...