ক্যাটরিনার প্রিয় ক্রিকেটার ভিরাট

প্রকাশঃ

Spread the love

ছবির প্রচারে কত কিছুই না করতে হয় নায়িকাদের। নাচাগানা থেকে শুরু থেকে পার্টি সবই করতে হয়। এবার সিনেমার প্রচারে ব্যাট হাতে দেখা গেল বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফকে। সেই সঙ্গে সেখানে আলাপচারিতায় প্রিয় ক্রিকেটারের নামও জানিয়েছেন তিনি। ‘ফোন ভূত’ ছবির প্রচারে গিয়েছিলেন ভিকি ঘরণী। শিগগিরই মুক্তি পেতে চলেছে ছবিটি। এর প্রচারে ঘাম ঝড়াচ্ছেন নায়িকা। সঙ্গী দুই কো-স্টার সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন এই বলি সুন্দরী।

এদিন হলুদ রঙা মিডি ড্রেসে ঝলমল করলেন ক্যাটরিনা। স্টিলেটো পরেই ব্যাট হাতে নেমে পড়লেন হরভজন সিংয়ের বোলিং ফেস করতে। হাই হিলস পরে ব্যাট করা সহজ নয়, তা নিজের মুখেই বললেন অভিনেত্রী। ব্যাট হাতে হরভজনের বলে চার-ছয় হাঁকালেন ক্যাটরিনা। তার সহ শিল্পী ইশান-সিদ্ধান্ত ছিলেন ফিল্ডিংয়ে ব্যস্ত।

শুরুতে হরভজনের বল মারতে ব্যর্থ হলে নায়িকা বলে ওঠেন, ‘এটা ওয়াইড’। সুন্দরীর আবেদন কেউ ফেরায় কী করে? শেষ বলে হরভজন চ্যালেঞ্জ দেন ক্যাটকে। জিততে হলে দরকার ৬ রান। হতাশ করলেন না ক্যাটরিনা।

এদিন নিজের প্রিয় ক্রিকেটারের নামও ফাঁস করেছেন ক্যাটরিনা। আনুশকা শর্মার স্বামী বিরাট কোহলি ক্যাটরিনার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। তিনি বলেন, ‘সারা বিশ্বে বিরাট কোহলিই আমার সবচেয়ে ফেবারিট ক্রিকেটার। ওর মধ্যে একটা টেম্পার রয়েছে, শেষ ইনিংসগুলো তার প্রমাণ। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট দুর্দান্ত খেলেছে।’  ক্রিকেট নিয়ে ছোটবেলার রোমাঞ্চও সামনে এনেছেন ক্যাটরিনা। ছেলেবেলায় নিয়মিত ভাই-বোনেদের সঙ্গে ক্রিকেট খেলতেন ক্যাটরিনা, এদিন সেকথাও জানান তিনি।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...