তিন দশক পর পর্দায় ফিরছে সালমান- রেবতী জুটি

প্রকাশঃ

Spread the love

বলিউডে রেবতীর অভিষেক হয়েছিল ‌‘লাভ’ সিনেমা দিয়ে, ১৯৯১ সালে। প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন সালমান খানকে। এরপর তারা একসঙ্গে কাজ করেননি। সালমান তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমার জগতে রাজত্ব করছেন। এদিকে, রেবতী মূলত তামিল ছবিতেই বেশি কাজ করেছেন।

পাশাপাশি মালায়লম, তেলেগু, হিন্দি ও কানাড়া ভাষার ছবিতে কাজ করেছেন। এবার জানা গেছে, দীর্ঘ সময় পর একসঙ্গে দেখা যাবে সালমান ও রেবতীকে।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করেন রেবতী। সম্প্রতি নিজের পরিচালিত ‘সালাম ভেঙ্কি’র প্রচারণার জন্য সালমানের সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস্‌’-এর মঞ্চে এসেছিলেন রেবতী। সঙ্গে ছিলেন ছবিটির অভিনেত্রী কাজলও।

সেই মঞ্চেই সালমান জানালেন, হ্যাঁ, আবারও তাকে ও রেবতীকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক। ছবির নাম ‘টাইগার থ্রি’। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।

উল্লেখ্য, ‘টাইগার থ্রি’ ছবিতে নায়িকার ভূমিকায় আছেন ক্যাটরিনা কাইফ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রেবতী। ছবিটি পরিচালনা করছেন মনীষ শর্মা।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...