ব্রাজিলের জয়ে যা বললেন মিম

প্রকাশঃ

Spread the love

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। দীর্ঘ ২৪ বছর পর সুইজদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ জয়ে দেশের ব্রাজিল সমর্থকরা উৎসবের আনন্দে মেতে আছে। ব্যতিক্রম নন তারকারাও। নিজেদের পছন্দের দলকে নিয়ে স্ট্যাটাসও দিচ্ছেন অনেক তারকা।

সোমবার দিবাগত রাতে ব্রাজিলের জয়ের পর বিদ্যা সিনহা সাহা মিম তার ফেসবুক পোস্ট দেন।

তিনি লিখেন, ‘ভালো খেলেছ ব্রাজিল। পরের খেলায় আরও ভালো করতে হবে।’

এর আগে বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ শুরু হয় ম্যাচটি। ১-০ গোলে সুইসদের হারায় ব্রাজিল। অবশ্য জয়টি ২-০ গোলের হতে পারত। ৬৪ মিনিটে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ভিএআর চেকে দেখা যায় গোলটি অফসাইডে ছিল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের প্রথম দল ও চলমান বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। প্রথম দল হিসেবে নকআউট পর্বে যায় ফ্রান্স।

এর আগে বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের সঙ্গে দুবার দেখা হলেও একবারও সুইসদের হারাতে পারেনি।

১৯৫০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত ওই দুই ম্যাচই ড্র হয়। তবে এবার সে খরা কাটিয়ে রেকর্ড গড়ল সেলেসাওরা।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...