রামগতিতে হার্ট এ্যাটাকে ব্রিকফিল্ড মালিকের মৃত্যু

প্রকাশঃ

Spread the love

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে হার্ট এ্যাটাকে রিয়াজ ডুবাই নামের এক ব্রিকফিল্ড মালিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকার শাহ পরান ব্রিকফিল্ডের মালিক রিয়াজ ডুবাই তার নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্বজনরা জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরদিন সকালে পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলার ব্যবসায়ী, সচেতন সমাজ সহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে আসে।

উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী জানান, রিয়াজ ডুবাইর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আমি তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।

উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল জানান, বিষয়টি শুনার সাথে সাথে তার বাড়ীতে গিয়ে খবর নিয়েছি এবং মরহুমের জানাযায় শরিক হই। হায়াত মউত আল্লাহর নির্ধারিত। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, গত দুই দিন আগে অবৈধ ব্রিকফিল্ড ধ্বংশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, সাথে ছিলেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ সদস্যরা।

সকালে এ অবৈধ তিন বিকফিল্ডে এক্সেভেটর মেশিন নিয়ে পরিচালিত অভিযান কালে আলা উদ্দিন মালের আল্লাহর দান, সানাউল্যাহ সানুর তিশা ও আমির হোসেন আমুর আমরী ব্রিকফিল্ডে আসেন উপজেলা নির্বাহী অফিসার। তারা ইট পোড়ানোর জন্য ব্রিকফিল্ড স্থাপনের কোন বৈধ কাগজ না থাকায় এক্সেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয় কাঁচা ইট, ইটের খামাল, চুঙ্গা সহ ইট পোড়ানোর উপকরণ। এ সময় ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছিটিয়ে ফিল্ডের আগুন নিভিয়ে দেয়।

স্থানীয়রা জানান, উপজেলার শুধুমাত্র চর রমিজ ইউনিয়নে অবৈধ ভাবে গজিয়ে উঠেছে প্রায় ২০টির বেশী বেআইনী ব্রিকফিল্ড। উপজেলায় মোট ৩৫টির অধিক অবৈধ ব্রিকফিল্ড রয়েছে। তাদের চিমনির ধোয়ার আচ্ছন্ন হয়ে পড়েছে গ্রামের গ্রাম। গ্রামের কারো বাড়ীতে কোন গাছে এখন আর সবুজ পাতা দেখা যায় না। সমস্ত গাছের ফুল, মুকুল, কচি পাতা মরে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো এলাকা। এক সময়ের বিস্তির্ণ ফসলের মাঠে সবুজের সমারোহের শস্যভান্ডার এখন পোড়া ইটের লাল বালু আর ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে।

image_pdfimage_print

সর্বশেষ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম

0
অস্ট্রেলিয়ায় মাটিতে ব্যক্তিগত ক্যারিয়ারের টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার।...

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

0
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার কাঁদলেন ও চোখ মুছলেন। দলীয় নেতা-কর্মীদের...

নিরাপত্তা ছাড়াই সাগরে মাছ শিকারে জেলেরা, ট্রলারডুবিতে বাড়ছে প্রাণহানি

0
গভীর সমুদ্রে মাছ ধরার বৈধ অনুমতি নেই। ফিটনেস সনদও নেই। তবু বছরের পর বছর শত শত ট্রলার ছুটে যাচ্ছে বঙ্গোপসাগরে। অধিকাংশ ট্রলারে নেই লাইফ...

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...