যে কারণে আর্জেন্টিনার জয়ে কাঁদছিলেন পরীমণি

প্রকাশঃ

Spread the love

গতকাল ১৮ ডিসেম্বর রাতে টানা ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে জ্বলে ওঠে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ফ্রান্সকে পরাস্ত করে দখল করে নেয় বিশ্বকাপের সোনালি ট্রফি।

রুদ্ধশ্বাস লড়াই শেষে এমন জয়ে আবেগী হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি। ঢালিউড অভিনেত্রী পরীমণিও তাদের একজন। মেসিদের জয়ের আনন্দে বোকার মতো কাঁদছিলেন তিনি। সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন পরীমণি নিজেই।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি জেতার পর পরীমণি নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমি কেমন বোকার মতো এখনও কানতেছি (কাঁদছি)!’ এ সময় তিনি স্বামী শরিফুল রাজকে মেনশন করে লেখেন, ‘রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’

দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার এই জয় পরীমণির হৃদয়ে মেখে দিয়েছে প্রশান্তির ছাপ। তা বোঝা গেছে এ নায়িকার আরও একটি পোস্টে। মেসিদের জয়ের কিছুক্ষণ পরই তিনি লিখেছেন, ‘শান্তি, শান্তি, শান্তি।’

আর্জেন্টিনা দলের কঠিন সমর্থক পরীমণি। বিশেষ করে লিওনেল মেসির জন্য পাগল এ তারকা। বিশ্বকাপ শুরুর দিন থেকেই উন্মাদনায় মেতে আছেন তিনি। প্রিয় দলের খেলার সময় নেট মাধ্যমে আকাশি-সাদা জার্সি গায়ে জড়িয়ে তোলা ছবি প্রকাশ করেছেন। আবার কখনও কখনও মেসিকে পাঠিয়েছেন উড়ন্ত চুমু। এবার প্রিয় ফুটবল দলের চূড়ান্ত জয়ে অশ্রুসিক্ত হলেন এ নায়িকা।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...