হাবিবি’র পর আসছে ফারিয়ার নতুন গান, ফেব্রুয়ারিতে শুটিং

প্রকাশঃ

Spread the love

মডেল ও অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে তুলে ধরেছেন নুসরাত ফারিয়া। সেই সুবাদে এবার শুরু করেছেন নতুন একক গানের আয়োজন। এরই মধ্যে নতুন গানের রেকর্ডিং শেষ করেছেন তিনি। মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতিও নিয়ে ফেলেছেন।

আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি নতুন গানের ভিডিওর দৃশ্যধারণ করবেন বলে ফারিয়া জানান। তবে গানের শিরোনাম, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকের তথ্য পুরোপুরি গোপন রেখেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘দর্শক-শ্রোতাদের সারপ্রাইজ দিতেই আপাতত নতুন গানের শিরোনাম, গীতিকার, সুরকার ও সংগীতায়োজকের বিষয়টি গোপন রাখছি। কারণ, এখনই সব বলে দিলে চমক থাকবে না। শুধু এটুকু বলে রাখি, এবারের গানে সংগীতপ্রেমীরা নতুন এক নুসরাত ফারিয়ার দেখা পাবেন।’

মিউজিক ভিডিও নির্মাণ শেষ হওয়ার পর গান কবে কোন প্ল্যাটফর্মে প্রকাশ পাবে- তা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান। ২০১৮ সালে নুসরাত ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম গানের শিরোনাম ছিল ‘পটাকা’। এরপর ২০২০ সালে তিনি প্রকাশ করেন দ্বিতীয় একক গান ‘আমি চাই থাকতে’। সবশেষ গত বছর প্রকাশ পেয়েছিল তাঁর একক গান ‘হাবিবি’। গানটি দর্শক-শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...