শাহরুখের ছবির অগ্রিম টিকিট কেটে নিচ্ছেন ৫০ হাজার ভক্ত!

প্রকাশঃ

Spread the love

তিন বছর পর বড় পর্দায় আসছেন শাহরুখ খান। তার আগেই যেনো গা জ্বালা ধরিয়েছেন সমালোচকদের। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তুমুল সমালোচনার মুখে পড়ে। এর মাঝে সিনেমাটির ট্রেলার মুক্তির ঘোষণা দেয়া হয়। এরপর আসে ট্রেলার। । আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা।

এদিকে জানা গেছে, ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির প্রথম দিন শাহরুখের ফ্যান ক্লাব ‘এসআরকে ইউনিভার্স’ বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে। শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ার দিনটা ভক্তদের কাছে উৎসবের মতো। তাই ‘এসআরকে ইউনিভার্স’ ভারতে জুড়ে ৫০ হাজার ভক্তদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করবে।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে ফ্যানক্লাব এসআরকে ইউনিভার্সের সহ-প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি নিশ্চিত করেছেন যে, তারা ভারতের ২০০টিরও বেশি শহরে পাঠানের শো-র আয়োজন করবে। শুধুমাত্র এই শো থেকেই ন্যূনতম ১ কোটি টাকার বুকিং আশা করা হচ্ছে। যেখানে মুম্বাইতে প্রথমদিনে ৭ থেকে ৮টি ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করা হয়েছে, দিল্লিতে হবে ৬টি। একইভাবে, অন্যান্য শহরেও একাধিক শো’র আয়োজন করা হচ্ছে।

তবে এই উদযাপন শুধুমাত্র প্রথম দিনেই হবে না, চলবে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। যশ পারিয়ানি আরও জানান, ‘আমরা পাঠানের জন্য বিশেষ সামগ্রীও বিতরণ করব। বিশেষ কাট আউট আর ঢোল। আমার ধারণা, শাহরুখের সিনেমাগুলোকে উৎসবের মতো উদযাপন করা হয়। পাঠানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...