দুষ্টু চক্রের হাত থেকে রক্ষা পেলেন মনির খান!

প্রকাশঃ

Spread the love

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান জানিয়েছিলেন গত বছর ২৭ সেপ্টেম্বর মাসে তার ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়। পেজটি উদ্ধারের জন্য নিয়েছিলেন আইনের আশ্রয়ও। দীর্ঘ পাঁচ মাস পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন ‘অঞ্জনা’খ্যাত এই গায়ক।  অবশেষে ফেসবুক পেজটি ফিরে পেয়েছেন মনির খান। গত ২ মার্চ ভেরিফায়েড পেজটি বুঝিয়ে দেওয়া হয় মনির খানকে।

এরপরই এই গায়ক একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষ ফেসবুক পেজটি হ্যাকারের কবল হতে মুক্ত হলো। দুষ্টচক্রের হাত থেকে অবশেষে রক্ষা পেলাম। হ্যাক হওয়া ভেরিফায়েড পেজটি ফিরিয়ে আনা হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে ছিল বলেই এটা সম্ভব হয়েছে। পেজটি রিকভারি করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের অনেক অনেক ধন্যবাদ।’

এ গায়ক আরও লিখেছেন, ‘এখন থেকে আমার দর্শক-শ্রোতারা আবারও নিয়মিত নতুন গানের আপডেট পাবেন। আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পরব।’

মনির খানের এই ফেসবুক পেজটিতে ২০ লাখের বেশি মানুষ অনুসরণ করছেন। এ ছাড়া ইউটিউবে তাঁর ‘মনির খান’ ও ‘এমকে মিউজিক ২৪’ নামে দুটি চ্যানেল রয়েছে। দুটো চ্যানেলেই নিয়মিত নতুন গান প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...