অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদ নিয়ে সমঝোতা

প্রকাশঃ

Spread the love

আট বছরের আইনি লড়াইয়ের পর সমঝোতায় এসেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জোলির আইনজীবী বলছেন, এর মধ্য হলিউডের আলোচিত এই বিচ্ছেদ নিয়ে জটিলতার অবসান ঘটেছে।

২০১৬ সালে আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি। তবে বিচ্ছেদপরবর্তী সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির ভাগাভাগিসহ বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ লেগে ছিল।

ফলে বিচ্ছেদপ্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। অবশেষে আট বছর পর এসে মতৈক্যে পৌঁছেছেন জোলি ও পিট। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিচ্ছেদ এখন শুধুই সময়ের অপেক্ষা।

অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের প্রথম পরিচয় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে।

৯ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন ব্র্যাড-জোলি। এর দুই বছর পর ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। এই দম্পতির সংসারে ৬ সন্তান। ২১ বছরের ম্যাডক্স, ১৯ বছরের প্যাক্স, ১৮ বছরের জাহারা, ১৭ বছরের শিলো এবং ১৪ বছরের যমজ ভিভিয়েন ও নক্স।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...