২৩ শর্তে বিএনপিকে জনসভার অনুমতি

প্রকাশঃ

Spread the love

মির্জা ফখরুল। ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৩ শর্তে বিএনপিকে জনসভার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, সরকার জনসভার সম্মতি ইতোপূর্বে না দিলেও কিছুক্ষণ আগে ডিএমপি থেকে অনুমতিপত্র হাতে পেয়েছি।

বিকল্প উপায় নেই বলেই সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

যে কোন শর্তেই বিএনপি সমাবেশ করবে জানিয়ে ফখরুল বলেন, খালেদা জিয়ার ম্যাসেজ জনগণের কাছে পৌছে দিতেই এই সমাবেশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমালোচনা করে ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরের সমালোচনা মিথ্যা ও বানোয়াট। ভিত্তিহীন তথ্য না দিয়ে গণতন্ত্রের পক্ষে নিয়ে আসার জন্য সরকারকে সহযোগিতা করুন। উসকানি দিয়েন না।

যে সব শর্তে জনসভার অনুমতি
যে সব শর্তে বিএনপিকে সমাবেশের ‍অনুমতি দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- উস্কানিমূলক বক্তব্য বা প্রচারপত্র বিলি করা যাবে না, সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন স্থানে যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে, অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যাবহার করা যাবে না, অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে লোক সমাগম করা যাবে না, মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা যাবে না, শর্তাবলী যথাযথভাবে পূরণ না করলে তাৎক্ষনিকভাবে অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে প্রভৃতি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহম্মেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...