লক্ষ্মীপুরে সরকারী হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যু

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরের রায়পুরে ডাক্তার ও নার্সের অবহেলায় প্রসূতি মা রোজীনা আক্তার (১৮) ও তার নবজাতক ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ ঘটনা ঘটে।

সকালে খবর পেয়ে উত্তেজিত স্বজনরা হাসপাতালে হামলার চেষ্টা চালায়। পরে তারা মা-ছেলের লাশ নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রোজীনা উপজেলার চরবংশী ইউনিয়নের খাসের হাট এলাকার গনি মিস্ত্রীর বাড়ীর ইমরানের স্ত্রী। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের স্বামী ইমরান জানায়, গত রবিবার ১৯ নভেম্বর বিকেলে অন্তঃসত্ত্বা রোজীনা আক্তারকে রায়পুর সরকারি হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তারা চিকিৎসক কোথায় জানতে চাইলে কর্তব্যরত নার্সরা চিকিৎসা শুরু করেন। পরে কর্তব্যরত ডাক্তার ওই প্রসূতিকে দেখে সিজার অপারেশনের সম্ভাব্য তারিখ ২২ নভেম্বর দিয়ে থাকেন। বুধবার রাত ৩টার দিকে রোজীনার প্রসূত ব্যথা শুরু হলে বারবার নার্সদের চিকিৎসককে ডাকতে বলা হলেও কেউ কোনো চিকিৎসককে ডাকেননি এবং নার্সরা একে অপরের কথা বলে সময় পার করতে থাকে বলে অভিযোগ ওঠেছে। একপর্যায় রোজীনা ছেলে সন্তান প্রসব করলেও নবজাতকটি মারা যায়। এর কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণে রোজীনারও মৃত্যু হয়।

রায়পুর সরকারি হাসপাতালের দায়িত্বরত ডাক্তার শামীমা জাহান বলেন, আমার কোন অবহেলা নেই। আমি খবর পেয়েই দ্রুত ওই রোগীকে চিকিৎসা দেওয়ার আগেই মা ও নবজাতক মারা যায়। এখানে আমার চিকিৎসায় অবহেলার কোনো ব্যাপার নেই।

রায়পুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোলাইমান জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক ভাবে নার্স ও ডাক্তারের অবহেলার কথা ওঠে আসছে।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...