আসছে ‘আরআরআর ২’, অভিনয়ে যারা

প্রকাশঃ

Spread the love

চলতি বছরে ভারতে বক্স অফিসে একের পর এক বলিউড সিনেমা মুখ থুবড়ে পড়ে। অথচ একই সময়ে প্যান ইন্ডিয়ান সিনেমাগুলো ব্লববাস্টার হিট। তামিল-তেলেগু একেকটি সিনেমা বিভিন্ন ভাষায় হাজার কোটি রুপি ব্যবসা করেছে। তাদের মধ্যে অন্যতম তেলেগু সিনেমা ‘আরআরআর’।

ভারতের বাইরেও ব্যাপক সমাদৃত হয় এস এস রাজামৌলির সিনেমাটি।  এটি দিয়ে নিজেদের অনন্য মাত্রায় নিয়ে গেছেন দুই অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর।সিনেমার দুর্দান্ত সাফল্যের পর সিনেপ্রেমীদের চাহিদা মেটাতে এর সিকুয়েল নিয়ে আসছেন পরিচালক।

‘আরআরআর’-এর দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের ওপর কাজ শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান পরিচালক রাজামৌলি।

তিনি জানান, তার বাবা বিজয়েন্দ্র প্রসাদ ‘আরআরআর ২’-এর ওপর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, সিকুয়েল তৈরি করার পরিকল্পনা রয়েছে।

এ ছবিতেও স্বভাবতই রামচরণ ও এনটিআর থাকার কথা। তবে এ বিষয়ে এখনও কিছু জানাননি রাজ মৌলি।

সারা বিশ্বের বক্স অফিসের নিরিখে ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ‘আরআরআর’। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন রাজামৌলি।

ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছে রাম চরণকে।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...