‘পাঠান’ থেকে কত পারিশ্রমিক নিলেন শাহরুখ-দীপিকারা?

প্রকাশঃ

Spread the love

নতুন বছরের শুরুর দিকে মুক্তি পেতে যাচ্ছে বহু বিতর্কিত, বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের জুটিকে বহু বছর পর বড় পর্দায় দেখা যাবে বলে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে রয়েছে দর্শকমহল। শাহরুখ এবং দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার মতো তারকাদের।

২৫০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করে মোটা টাকার পারিশ্রমিক নিয়েছেন তারকারা। কিন্তু পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষ বার শাহরুখ খানকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর অভিনেতাকে বড় পর্দায় দেখা গেলেও তা শুধুমাত্র ক্যামিয়ো চরিত্রে। ৪ বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ‘কামব্যাক’ করছেন তিনি। ‘পাঠান’ ছবিতে অভিনয় করার জন্য শাহরুখ সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। এই ছবি থেকে ১০০ কোটি টাকা উপার্জন করেছেন শাহরুখ।
‘পাঠান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। এই ছবিতে কাজ করে ১৫ কোটি টাকা উপার্জন করেছেন অভিনেত্রী।

অতিথিশিল্পী হিসেবে এই ছবিতে অভিনয় করবেন সালমান খান। ‘পাঠান’ ছবিতে তাঁকে দেখা যাবে একটি নজরকাড়া ক্যামিয়ো চরিত্রকে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...