পুরুষদের আমি ঘৃণা করি: মধুমিতা

প্রকাশঃ

Spread the love

আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে মধুমিতা সরকার অভিনীত ছবি ‘দিলখুশ’। রাহুল মুখোপাধ্যায় পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন সোহম মজুমদারের সঙ্গে। এই সিনেমা মুক্তির আগে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন মধুমিতা।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি প্রচুর কাজ করতে চেয়েছিলাম। নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখতে চেয়েছিলাম। তেমনটাই হচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছি। তবে মুড়িমুড়কির মতো সবই এক ধরনের কাজ করছি না। বিভিন্ন ধরনের কাজ করছি, সেটাই ভালো লাগছে।’

মধুমিতার নিজের লক্ষ্য কতটা পূরণ হলো? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এখনও কিছুই হয়নি। আমি শুধু এগিয়ে চলেছি। কিন্তু গতি এখনও লক্ষ করছি না। ঠিক যতটা গতিতে এগোনো দরকার, ঠিক ততটা হচ্ছে না। শুধু তো বাংলায় নয়, আমি বাংলার বাইরেও কাজ করতে চাই। অন্য ভাষায়, অন্য ইন্ডাস্ট্রিতে।’

তেলুগু ছবিতে অভিনয়ের বিষয়ে মধুমিতা সরকার বলেন, ‘সেটা এক অন্য জগৎ। আমায় মার্শাল আর্টস শিখতে হয়েছে। তাই জন্য আমায় অনেকটা ওজন বাড়াতেও হয়েছিল। আমার এই বিষয়টা শিখতে দারুণ লেগেছে। ওরা সময় নিয়ে কাজ করে। আমায় এক মাস দিয়েছিল মার্শাল আর্টস শেখার জন্য। তার জন্য রক্তারক্তি, কালশিটে কী হয়নি আমার সঙ্গে। আমিও আবার অনেক সময় কারও বুকে লাথি মেরে দিয়েছি।’

এখনো সিঙ্গেল কিনা এমন প্রশ্নে মধুমিতার উত্তরটা ছিল অপ্রত্যাশিতই। অভিনেত্রী বললেন, ‘আমি কাজের সঙ্গে কমিটেড। আর বিশ্বাস করুন, আই হেট ম্যান (আমি পুরুষদের ঘৃণা করি)।

‘বোঝে না সে বোঝে না’ নামে টেলিভিশনের সিরিয়ালে ‘পাখি’ চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া মধুমিতার বড় পর্দায় অভিষেক হয় ২০১৭ সালে ‘পরিবর্তন’ নামের একটি সিনেমায়। তবে তিনি পুরোদমে সিনেমায় আসেন ২০২০ সালের ‘লাভ আজ কাল পরশু’ দিয়ে। এরপর তাকে চিনি, টেংরা ব্লুজ প্রভৃতি সিনেমায় দেখা গেছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...