প্রভাসের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কৃতি

প্রকাশঃ

Spread the love

গোপনে চুটিয়ে প্রেম, তারপর ঘটা করে বিয়ে—বলিউড তারকাদের মধ্যে এটার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে বিগত কয়েকবছর ধরে। সেই পথেই নাকি হাঁটতে চলেছেন প্রভাস ও কৃতি শ্যানন! তাদের প্রেম নিয়েই এখন তোলপাড় বি-টাউন। জানা গেছে, একসঙ্গে ‘আদিপুরুষ’ সিনেমায় কাজ করতে গিয়েই একে অপরের কাছে এসেছেন তারা।

এদিকে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন কৃতি। সামাজিক মাধ্যমে প্রভাসের সঙ্গে তার সম্পর্কের খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি।

কৃতি বলেন, “প্রভাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সম্পূর্ণভাবে মিথ্যে। ‘ভেড়িয়া’ বরুণ রিয়ালিটি শোতে একটু বেশিই বন্য হয়ে গিয়েছিল, তার মজার কারণে ডেটিং গুজব ছড়িয়ে পড়ে। এবার আমার বিয়ের দিন ঘোষণা হওয়ার আগে আমার মনে হয় সব গুজবের শেষ করা উচিত। এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন খবর।’

মূলত, কৃতির ‘ভেড়িয়া’র সহ-অভিনেতা বরুণ ধাওয়ানও সম্প্রতি কৃতির সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ছবির প্রচারে ‘ঝালাক দিখলা যা’ শোতে এসেছিলেন অভিনেতা। সেখানেই করণ জোহর তার কাছে ইন্ডাস্ট্রির কয়েকজন সিঙ্গল নায়িকার নাম জানতে চেয়েছিলেন। তখনি তিনি বলে ওঠেন, কৃতির নাম নেই কারণ তার নাম অন‍্য কারও হৃদয়ে রয়েছে যিনি মুম্বাইতে নেই। দীপিকার সঙ্গে শুটিং করছেন।

এরপর আর কারও বুঝতে বাকি থাকেনি যে প্রভাসের কথাই বলছেন বরুণ। কারণ, পরের ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে তাকেই দেখা যাবে। আপাতত হায়দরাবাদে শুটিং করছেন দুজনে।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...