বিয়ের কথা ভাবছেন না ফারিয়া, জানালেন কারণ

প্রকাশঃ

Spread the love

 জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানা গুণের কারণে প্রশংসিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেস দিয়ে নিজেকে দিন দিন অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র্যা বের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচার শুরু করেছেন কলাকুশলীরা।

এর ধারাবাহিকতায় রোববার ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রচারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান নুসরাত ফারিয়াসহ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পী। প্রচারের অংশ হিসেবে গান গেয়ে মাতিয়ে তোলেন ক্যাম্পাস। এর পর সাংবাদিকদের ফারিয়া বলেন, ২০১৯ সাল থেকেই ‘অপারেশন সুন্দরবন’ এখনো আমার জীবনের অংশ। আশা করি, রিলিজের পরও থাকবে। এক কথায়, এই ছবি ও চরিত্রটা আমার সঙ্গে সারাজীবন থেকে যাবে।

ফারিয়াকে প্রশ্ন করা হয়েছিল, বাগদান সম্পন্ন হলেও বিয়ের আনুষ্ঠানিকতা কবে? এ প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, এখন আসলে আমি অভিনয় নিয়ে খুবই ব্যস্ত, তাই বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। কাজ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ‘অপারেশন সুন্দরবন’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, মনোজ প্রামাণিকসহ আরও অনেকেই।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...