আ. লীগের মনোনয়ন পেলেন না মাহিয়া মাহি

প্রকাশঃ

Spread the love

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান।

আগে এই আসনে বিএনপির এমপি ছিলেন আমিনুল ইসলাম। সংসদ থেকে তার পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তের বিষয়ে সাংবাদিকদের জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আবদুল ওদুদ লের হয়ে নৌকা প্রতীকে লড়বেন।

অন্যদিকে, ১৪ দলের দুই শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ঠাকুরগাঁও-৩ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) বগুড়া-৪ আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন দলটি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি উন্মুক্ত রেখেছে তারা।

সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে অংশ নিতে গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন অভিনেত্রী মাহি।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...